1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠির সাংবাদিক খলিলের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠির সাংবাদিক খলিলের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের

  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
ঝালকাঠি সংবাদ দাতা : ঝালকাঠির সাংবাদিক মোঃ খলিলুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ১৩ ডিসেম্বর শনিবার রাতে ঝালকাঠি সদর থানায় ভিকটিম খলিলুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
যার মামলা নং ১০, ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬(//) পেনাল কোড। মামলার আসামীরা হলেন, ঝালকাঠি সদর থানার কীর্ত্তিপাশা ইউনিয়নের গোবিন্দধবল গ্রামের বেলায়েত সর্দারের পুত্র মোঃ সুজন সরদার (২৫), আনোয়ার সর্দারের পুত্র রাকিব সরদার(২৩), মোজাম্মেল তালুকদারের পুত্র মোঃ সজিব তালুকদার @ মোয়াজ্জেম (৩০) মোঃ জাকির সর্দারের পুত্র মোঃ লিমন সরদার।
মামলার বিবরণে জানা যায়, আসামীরা মাস্তান, চাঁদাবাজ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। ৪ ডিসেম্বর দুপুর অনুমান সাড়ে ১২টায় কীর্ত্তিপাশা ইউনিয়নের তারাপাশা ব্রীজের দক্ষিণ পাশে সংবাদ সংগ্রহকালে আসামীরা পূর্ব থেকে ওৎপেতে থেকে বাদী সাংবাদিক খলিলুর রহমানের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে হাড়ভাঙা জখম করে এবং পকেটে থাকা ১০ হাজার ৪শত টাকা নিয়া যায়। আহত অবস্থায় তাকে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইমতিয়াজ আহমেদ জানান, “প্রাথমিক তদন্ত শেষে মামলাটি রুজু করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাদী সাংবাদিক খলিলুর রহমান জানান, “আসামিরা বিভিন্ন মাধ্যমে আমাকে নানা রকম হুমকি ধমকি দিয়ে আসছে। আমি জান মালের নিরাপত্তাহীনতায় ভুগতেছি। অবিলম্বে আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network