1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আওয়ামী লীগ নেতা কারাবন্দি থাকায় ১২৩ কোটি টাকার সেতুর নির্মাণ কাজ বন্ধ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

আওয়ামী লীগ নেতা কারাবন্দি থাকায় ১২৩ কোটি টাকার সেতুর নির্মাণ কাজ বন্ধ

  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

ডেস্ক সংবাদ : ঝালকাঠির নলছিটি উপজেলার খয়রাবাদ নদীর ওপর নির্মাণাধীন ৭৩০ মিটার দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প দীর্ঘদিন ধরে স্থগিত রয়েছে। বর্তমানে কাজ বন্ধ থাকার পর প্রকল্পটি এখন বাস্তবায়ন সংকটে।

 

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের ঠিকাদার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা বরলাম পোদ্দার কারাবন্দি থাকায় ১২৩ কোটি টাকার এ সেতুর নির্মাণকাজ আটকে গেছে। নদীর দুই প্রান্তে বসানো হয়েছে কয়েকটি পিলার তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই।

 

এলজিইডির নলছিটি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ নদীর ওপর নির্মাণাধীন ৭৩০ মিটার দীর্ঘ এই সেতুটি গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে অনুমোদন পায়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি ৯ লাখ টাকা। ২০২৩ সালের ২৫ এপ্রিল নির্মাণকাজ শুরুর পর ২০২৬ সালের ৯ এপ্রিল শেষ হওয়ার কথা। কিন্তু অধিকাংশ সময় পেরিয়ে গেলেও গতি নেই কাজের। বরং দীর্ঘ সময় ধরে কার্যত বন্ধ থাকায় থমকে যায় সামগ্রিক অগ্রগতি।

 

স্থানীয়দের অভিযোগ, প্রধান ঠিকাদার এবং আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার কারাবন্দি থাকায় প্রকল্পের ব্যবস্থাপনা ভেঙে পড়ে। সাইটে তদারকি, কর্মী ব্যবস্থাপনা, সরঞ্জাম ও মালামাল সরবরাহ সবই থমথমে হয়ে যায়। সরকার পরিবর্তনের পর কাজ আরও স্থবির হয়ে পড়ে বলেও অভিযোগ তাদের। দেড় বছরের বেশি সময় পেরিয়ে গেলেও দৃশ্যমান অগ্রগতি বলতে ১৮টি পিলারের আংশিক নির্মাণ। নদীর দুই প্রান্তে কয়েকটি স্প্যান বসানো হলেও বাকি কাজ থেমে আছে পুরোনো জটেই। এরই মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান ২০ কোটি টাকা অগ্রিম বিল উত্তোলন করেছে, কিন্তু সে তুলনায় মাঠে কাজের গতি সামান্যই।

 

স্থানীয় বাসিন্দা আনিচ তালুকদার, জাকির হোসেন, রিয়াজ হাওলাদার বলেন, সেতুটি চালু হলে সরাসরি উপকার পাবেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া, কলসকাঠি ও চরাদি ইউনিয়নের মানুষ। তবে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের মানুষের বিশেষ কোনো প্রয়োজনই পূরণ করবে না এই সেতু। এর মাঝেই সেতুটির দুই প্রান্তের সংযোগ সড়ক এখনো চলাচলের অনুপযোগী। নেই শিল্পকারখানা, নেই বড় জনচাপ। ফলে ১২৩ কোটি টাকার বিশাল বাজেট নিয়ে প্রশ্ন তোলেন তারা।

 

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আজিজুল হক বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করতে পারলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network