1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ছারছীনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ছারছীনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদ্রাসা ও ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়া মাদরাসা যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাদ ফজর ছারছীনা দরবার শরীফের জামে মসজিদে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের রূহের মাগফিরাত কামনায় সম্মিলিত কোরআন তেলাওয়াতের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়। এরপর সূর্যোদয়ের পর পৃথকভাবে দুই প্রতিষ্ঠানের একাডেমিক ভবন প্রাঙ্গণে শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

 

ছারছীনা দারুচ্ছুন্নাত আলিয়া মাদরাসা আয়োজিত পতাকা উত্তোলন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ হযরত মাওলানা মো. রূহুল আমিন আফসারী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দ্বীনিয়া মাদরাসা বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ মো. শরাফত আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ যুব হিযবুল্লাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা কাজী মো. মফিজ উদ্দিন। এ সময় মাদরাসার শিক্ষকমণ্ডলী, স্টাফবৃন্দ ও ছাত্ররা উপস্থিত ছিলেন।

 

অন্যদিকে ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দীনিয়া মাদরাসায় প্রতিষ্ঠানের মুদীর মাওলানা মো. মাহমুদুম মুনীর হামিম-এর সভাপতিত্বে জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন নায়েবে মুদীর মাওলানা মো. মামুনুল হক, বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ কেন্দ্রীয় সভাপতি মাওলানা মো. আবু ওয়াক্কাসসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

 

এছাড়াও আলিয়া মাদরাসায় পৃথকভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মাওলানা মো. রূহুল আমিন আফসারী। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর কেন্দ্রীয় গবেষণা ও প্রকাশনা সম্পাদক মাওলানা মো. সিরাজুম মুনীর তাওহীদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

বাদ জোহর দুই প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগে মসজিদে মহান বিজয় দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মুনাজাতের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network