1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি ব্রিজের পর এবার ক্লাবের ঘর বিক্রির অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে বিএনপি নেতার বিরুদ্ধে সরকারি ব্রিজের পর এবার ক্লাবের ঘর বিক্রির অভিযোগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার : ঝালকাঠি সদর উপজেলার পরমহল গ্রামে সরকারি স্থাপনা ও সামাজিক সম্পদ নিয়ে একের পর এক বিতর্কের রেশ কাটতে না কাটতেই এবার অর্ধশত বছরের পুরনো ‘পরমহল ইউথ ক্লাব’ বিক্রি করে আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। অভিযুক্ত বিএনপি নেতার নাম মো: গিয়াস খলিফা। তিনি ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সদস্য এবং পরমহল গ্রামের মৃত আব্দুল জব্বার খলিফার ছোট ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মহান বিজয় দিবসের দিন (১৬ ডিসেম্বর) দক্ষিণ পরমহলের ঐতিহ্যবাহী ‘পরমহল ইউথ ক্লাব’ ভেঙে ভাঙারির কাছে বিক্রি করেন গিয়াস খলিফা। ক্লাব বিক্রির বিষয়টি এলাকাবাসীর নজরে এলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, বিক্রির টাকা আত্মসাৎ করার চেষ্টা করা হয়। তবে জনরোষের মুখে পড়ে তিনি পুনরায় ওই স্থানে বিল্ডিং আকারে ক্লাব নির্মাণের কথা জানান।

 

এলাকাবাসীর দাবি, ক্লাবটি যে জমিতে অবস্থিত সেটির মালিকানা জটিলতা থাকায় এবং মালিকের আপত্তি উপেক্ষা করে সেখানে নতুন করে নির্মাণ করা সম্ভব নয়। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, “ক্ষমতার জোরে এলাকাবাসীর ব্যবহৃত ইউথ ক্লাবটি ভাঙারির কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। মোল্লাবাড়ি সরকারি ব্রিজের মতোই এবারও একই কৌশল নেওয়া হয়েছে। এ কাজে সহযোগী হিসেবে কৃষক লীগের মো: মহসিনের নামও শোনা যাচ্ছে।” মহসিন নিজেকে বর্তমানে ‍ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক দাবী করছেন।

 

নাম প্রকাশ না করার শর্তে এক যুবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “আওয়ামী লীগ গত ১৬ বছরে যে ক্লাবটি দখল করতে পারেনি, বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই সেটি দখল করে নিয়েছে।”

 

এলাকার একাধিক বয়োবৃদ্ধ ব্যক্তি অভিযোগ করে বলেন, ক্লাব বিক্রির বিষয়ে কারো সঙ্গে আলোচনা করার প্রয়োজন নেই বলে হুমকি দিয়েছেন গিয়াস খলিফা। তাদের আরও দাবি, এর আগেও ক্লাবের টেলিভিশন বিক্রি করে আত্মসাৎ করা হয়েছে।

 

সর্বশেষ ক্লাবটি সংস্কার করেছিলেন প্রবাসী ‍আল জামান। ওই সময় তিনি অর্ধলক্ষাধিক টাকা ব্যায় করেছেন। ‍এ ব্যাপারে প্রবাসী ‍আল জামান বলেন, ‍এই ক্লাবটি ‍একটি অরাজনৈতিক ক্লাব। ‍এটি কারো ‍একার পক্ষে দখল বা বিক্রি করার ক্ষমতা নেই। ক্লাবটি যারা বিক্রি করেছেন ‍আমি এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি ‍এলাকাবাসীকে ‍ঐক্যবদ্ধ থেকে দখলসন্ত্রাসকে রুখে দেয়ার ‍আহবান জানাই। ‍

 

অভিযোগ প্রসঙ্গে শ্রমিক লীগ নেতা মোহাম্মদ মহসিনের বক্তব্য পাওয়া যায়নি। তবে বিএনপি নেতা মো: গিয়াস খলিফা অভিযোগ অস্বীকার করে বলেন, “ক্লাবটি বিল্ডিং আকারে নির্মাণ করার উদ্দেশ্যেই অপসারণ করা হয়েছে। তবে ওই স্থানে নির্মাণ করা যাবে কি না, তা নিশ্চিত নই। বিক্রির টাকা আত্মসাৎ কিংবা মোল্লাবাড়ি সরকারি ব্রিজ বিক্রির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।”

 

এদিকে, গিয়াস খলিফার ‘করাল থাবা’ থেকে ঐতিহ্যবাহী ইউথ ক্লাবটি রক্ষায় বিএনপি নেতৃত্বসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করেছেন পরমহলবাসী। তারা অবিলম্বে নিরপেক্ষ তদন্ত ও ক্লাবটি জনস্বার্থে সংরক্ষণের দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network