1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নলছিটিতে আ’লীগ সভাপতি  ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

নলছিটিতে আ’লীগ সভাপতি  ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠির নলছিটি উপজেলায় পৃথক অভিযানে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন দপদপিয়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের (নিষিদ্ধ ঘোষিত) সভাপতি হাসান বিশ্বাস। অপরজন হলেন নলছিটি উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সাংগঠনিক সম্পাদক তুহিন মিত্র।
পুলিশ জানায়,  বুধবার (১৭ ডিসেম্বর) রাতে নলছিটি থানা পুলিশের একটি দল উপজেলার চরকয়া গ্রামের নিজ বাড়ি থেকে ইউপি সদস্য হাসান বিশ্বাসকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত  হাসান বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
অন্যদিকে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল উপজেলার সেওতা গ্রামের নিজ বাড়ি থেকে ছাত্রলীগ নেতা তুহিন মিত্রকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত   তুহিন মিত্র সেওতা গ্রামের দুলাল মিত্রের ছেলে।
এ বিষয়ে নলছিটি থানার ওসি (তদন্ত) মো. আশরাফ আলী জানান, গ্রেপ্তার হাসান বিশ্বাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে এবং সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া গ্রেপ্তার তুহিন মিত্রের বিরুদ্ধেও ঝালকাঠি থানায় মামলা থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network