1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হাদী হত্যার বিচারের দাবীতে ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ  - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

হাদী হত্যার বিচারের দাবীতে ঝালকাঠিতে মহাসড়ক অবরোধ 

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ইনকিলাব মঞের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবীতে ঝালকাঠিতে  বরিশাল পিরোজপুর মহাসড়ক অবরোধ করেছে ছাত্র জনতা।
১৯ ডিসেম্বর শুক্রবার বিকেলে ঝালকাঠি কলেজ মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে বিক্ষোভকারীরা।
এসময় শত শত শিক্ষার্থী ও সাধারণ জনতার সাথে  রাজনৈতিক দলের নেতাকর্মীদেরও বিক্ষোভে অংশ গ্রহণ করতে দেখা যায়। তারা অবিলম্বে হামলাকারী হাদীর খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। রাস্তা অবরোধের ফলে ঝালকাঠি ব্রাক মোড় থেকে বাসন্ডা ব্রিজের পশ্চিম পাড় পর্যন্ত রাস্তাটি জ্যাম হয়ে গাড়ি আটকে পড়ে। এতে সাধারণ মানুষ চরম বিপাকে পড়ে। অনেককে পায়ে হেঁটে যেতে দেখা যায়। দুর্ভোগ পোহাতে হয় দূর যাত্রার পথচারীদের। ঝালকাঠি শহরের মানুষ আতংকের মধ্যে দিন কাটাচ্ছে।
এদিকে ঝালকাঠি শহরের ফায়ার সার্ভিস মোড়ে  সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  এতে জেলা উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেফতারের করে আইনের আওতায় আনার দাবি জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network