1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হাদির হত্যার বিচার চেয়ে ঝালকাঠিতে নৌ-সড়ক পথ বন্ধের হুঁশিয়ারি - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

হাদির হত্যার বিচার চেয়ে ঝালকাঠিতে নৌ-সড়ক পথ বন্ধের হুঁশিয়ারি

  • আপডেট সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় নিজ জেলা ঝালকাঠিতে গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

এসময় হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানানো হয়। এছাড়াও আগামীকাল রোববার সকাল থেকে বরিশাল–খুলনা নৌ ও সড়ক পথে অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধের ঘোষণা করা হবে বলে জানানো হয়।

 

শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর জেলা শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গায়েবানা জানাজা শেষে এ হুঁশিয়ারি দেওয়া হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি ঝালকাঠি জেলা প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন, ঝালকাঠি-২ আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী মাহমুদুল ইসলাম সাগর, ইসলামী ছাত্রশিবির ঝালকাঠি জেলা সেক্রেটারি সিদ্দিকুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

 

জানাজা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝালকাঠি জেলা আহ্বায়ক আল তৌফিক লিখন। তিনি বলেন, শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার মূল দুই আসামি বর্তমানে ভারতে অবস্থান করছে। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনতে সরকার যদি দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ না করে, তবে আগামীকাল রোববার সকাল থেকে বরিশাল–খুলনা নৌ ও সড়ক পথে অনির্দিষ্টকালের জন্য যান চলাচল বন্ধ ঘোষণা করা হবে।

 

সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ঝালকাঠি জেলা প্রধান সমন্বয়কারী মাইনুল ইসলাম মান্না বলেন, এ ঘটনাতেও যদি সরকার প্রধান কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হন, তবে দক্ষিণাঞ্চলের মানুষ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

 

বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network