1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল রানা গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল রানা গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ঝালকাঠি প্রতিবেদক : ব্যক্তিগত অস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানাকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

 

রবিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টায় ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে নিজের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করার জন্য গিয়েছিলেন আফজাল হোসেন। সেখান থেকে বের হওয়ার সময় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

 

দুপুর তিনটার দিকে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে ডিবি। আফজাল হোসেন রানাকে একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকেল সাড়ে চারটার দিকে আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিচারক আফজাল হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

 

আফজাল হোসেন রানা পৃথক দুই মেয়াদে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং যুগ্ম সাধারণ সম্পাদকের পদে ছিলেন। তবে স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর বিরোধী পক্ষে অবস্থান নেয়ায় সবকটি পদই তাকে হারাতে হয়েছে।

 

 

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, সাবেক পৌর মেয়র আফজাল হোসেন রানাকে ডিবি সকালে আটক করলেও দুপুরে তাকে থানায় হস্তান্তর করে। বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিকালে তাকে আদালতে প্রেরণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network