1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠি-২ আসনে বিএনপি প্রার্থী ইলেন ভূট্টোর মনোনয়নপত্র সংগ্রহ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠি-২ আসনে বিএনপি প্রার্থী ইলেন ভূট্টোর মনোনয়নপত্র সংগ্রহ

  • আপডেট সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি-২ (সদর উপজেলা ও নলছিটি) আসন থেকে বিএনপি মনোনিত সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভূট্টো মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ে হাজির হয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ইলেন ভূট্টো।

 

এর আগে সকালে ইলেন ভূট্টো তার দলীয় সমর্থক ও নেতাকর্মীদের নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে হাজির হন।

 

মনোনয়নপত্র সংগ্রহ শেষে ইলেন ভূট্টো সাংবাদিকদের বলেন, ৫ আগস্টের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়। এই গণতান্ত্রিক দেশ দ্বিতীয় বারের মত স্বাধীন হয়েছে। এ জন্য এ দেশের শান্তিপ্রিয় মানুষকে লড়াই করতে হয়েছে। জেল-জুলুম গুম-খুনের অবসান হয়েছে। জাতীয় ঐক্যের কারণেই ফ্যাসিস্ট হাসিনা পালাতে বাধ্য হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

 

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি সদর আসনটিতে জনগণের ভালোবাসায় জয়ী হবেন বলে আশা ব্যক্ত করে ইলেন ভূট্টো বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network