1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ওসমান হাদির বোন নির্বাচনে আসবেন কিনা জানাল পরিবার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ওসমান হাদির বোন নির্বাচনে আসবেন কিনা জানাল পরিবার

  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদির ছোট বোন মাসুমা হাদির অংশগ্রহণ প্রসঙ্গে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে তার পরিবার।

 

শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে ওসমান হাদির বোন মাসুমা হাদির স্বামী আমির হোসেন হাওলাদার জানান, ঢাকা-৮ আসন ও ঝালকাঠি নলছিটির সাধারণ জনগণের দাবি ওসমান হাদির পরিবার থেকে যেন একজন নির্বাচনে আসেন। আমরা তাদের দাবিকে সম্মান জানাই।

 

কিন্তু এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরিবারের সব সদস্য ও ইনকিলাব মঞ্চের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

 

এদিকে শুক্রবার সকালে ওসমান হাদির জন্মভূমি ঝালকাঠির নলছিটি বাসস্ট্যান্ডে এক মানববন্ধনে মাসুদা হাদিকে প্রার্থী করার দাবিতে মানববন্ধন করেন তার সমর্থক ও শুভানুধ্যায়ীরা।

গত ১২ ডিসেম্বর দুপুরে হত্যার উদ্দেশে ওসমান হাদিকে গুলি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়।

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর ওসমান হাদির মৃত্যু হয়। পরে তাকে দেশে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে (জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে) দাফন করা হয়। শহিদ শরিফ ওসমান হাদি ঢাকা -৮ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network