1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস, সম্পাদক পারভেজ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস, সম্পাদক পারভেজ

  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন-২০২৫ শনিবার (২৭ ডিসেম্বর) উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনের মাধ্যমে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।

শনিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাবের কাজী খলিলুর রহমান মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনকে কেন্দ্র করে ক্লাবের সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে ভোট গণনা সম্পন্ন করা হয়।

সভাপতি পদে মো. আককাস সিকদারের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। একইভাবে দপ্তর সম্পাদক পদে আব্দুল মান্নান তৌহিদ এবং কোষাধ্যক্ষ পদে মো. রাজু খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সহ-সভাপতি পদে মো. জিয়াউল হাসান পলাশ ও মাসউদুল আলম নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে আ. স. ম. মাহমুদুর রহমান পারভেজ ও মো. আল-আমিন তালুকদারের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। ভোট গণনা শেষে উভয় প্রার্থীর প্রাপ্ত ভোট সমান হওয়ায় নির্বাচন বিধি অনুযায়ী লটারির মাধ্যমে আ. স. ম. মাহমুদুর রহমান পারভেজকে বিজয়ী ঘোষণা করা হয়।

সহ-সাধারণ সম্পাদক পদে অলোক সাহা নির্বাচিত হয়েছেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজানুর রহমান টিটু এবং সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক পদে জহিরুল ইসলাম জলিল বিজয়ী হন। নির্বাহী সদস্য হিসেবে চারটি পদে নির্বাচিত হয়েছেন এস. এম. রেজাউল করিম, আজমীর হোসেন তালুকদার, কে. এম. সবুজ ও তরুণ সরকার।

নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করেন মো. রাশিদুল ইসলাম। তিনি বলেন, সকলের সহযোগিতায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সম্ভব হয়েছে। নবনির্বাচিত এই কমিটি ঝালকাঠির সাংবাদিক সমাজে পেশাগত ঐক্য সুদৃঢ় করা, দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা এবং প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন ক্লাবের সদস্যরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network