1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠি প্রেস ক্লাবের নির্বাচনে আক্কাস সভাপতি ও পারভেজ সম্পাদক - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠি প্রেস ক্লাবের নির্বাচনে আক্কাস সভাপতি ও পারভেজ সম্পাদক

  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

ঝালকাঠি প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে ঝালকাঠি প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬–২০২৭ সেশন) অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৭ ডিসেম্বর) ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালক রাশেদুল ইসলাম ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন।

 

ফলাফলে সহ-সভাপতি পদে ২৩ ভোট পেয়ে জিয়াউল হাসান পলাশ এবং ২০ ভোট পেয়ে মাসউদুল আলম নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আল আমিন তালুকদার ও আ. স. ম. মাহমুদুর রহমান পারভেজ সমান ভোট পাওয়ায় লটারির মাধ্যমে মাহমুদুর রহমান পারভেজকে বিজয়ী ঘোষণা করা হয়।

 

যুগ্ম সাধারণ সম্পাদক পদে অলোক সাহা ২৭ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মিজানুর রহমান টিটু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে জহিরুল ইসলাম জলিল এবং নির্বাহী সদস্য পদে এস এম রেজাউল করীম, আজমীর হোসেন তালুকদার, কে এম সবুজ ও তরুণ সরকার নির্বাচিত হন।

 

নির্বাহী সদস্য পদে চিত্তরঞ্জন দত্ত ও তরুণ সরকার সমান ভোট পাওয়ায় সিনিয়র বিবেচনায় চিত্তরঞ্জন দত্ত তার পদটি সন্তানতুল্য তরুণ সরকারকে মনোনীত করেন। এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আক্কাস সিকদার সভাপতি, আব্দুল মান্নান তাওহীদ দপ্তর সম্পাদক এবং মো. রাজু খান কোষাধ্যক্ষ নির্বাচিত হন। নবনির্বাচিত কমিটির সদস্যদের বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network