1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা

  • আপডেট সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : ঝালকাঠির রাজাপুর উপজেলায় বার্ষিক পরীক্ষার ফলাফল নিয়ে বাড়ি ফিরে এক চতুর্থ শ্রেণির শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপজেলার বড়ইয়া ইউনিয়নের ভাতকাঠি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সালমান ফারসি। সে ভাতকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র।

পরিবারের সদস্যদের ভাষ্যমতে, সালমান ফারসি দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিল। তবে গত এক মাস ধরে সে তুলনামূলকভাবে সুস্থ ছিল। মঙ্গলবার দুপুরে স্কুল থেকে বার্ষিক পরীক্ষার ফলাফল গ্রহণ করে বাড়িতে ফিরে মায়ের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলে বসতঘরের পাশের কাঠের তৈরি টয়লেটে প্রবেশ করে।

দীর্ঘ সময় পার হলেও সালমান টয়লেট থেকে বের না হওয়ায় তার মা একাধিকবার ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনি ছেলেকে চিকন সাদা রঙের নাইলনের রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার চিৎকারে আশপাশের প্রতিবেশিরা ছুটে এসে সালমানকে উদ্ধার করে দ্রুত দুপুর দেড়টার দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সালমান ফারসিকে মৃত ঘোষণা করেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network