1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগ নেতা গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে নিষিদ্ধ ছাত্রলীগ ও আ.লীগ নেতা গ্রেপ্তার

  • আপডেট সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : ঝালকাঠিতে ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা ও আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে ডিবি পুলিশের একটি দল পৃথক অভিযান চালিয়ে কালিজিরা এলাকা থেকে লিমন নকিবকে এবং নথুল্লাবাদ এলাকা থেকে জাহিদ মোল্লাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি ওসি) মো. তৌহিদুজ্জামান জানান, রাজনৈতিক মামলার আসামি হওয়ায় তাদের গ্রেপ্তার করে ঝালকাঠি সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— ঝালকাঠি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি লিমন নকিব (৩৬)। তার বাড়ি শহরের স্টেশন রোড এলাকায়। অপরজন ঝালকাঠি সদর উপজেলার ১০ নম্বর নথুল্লাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ মোল্লা (৪৫)। তার বাড়ি নৈয়ারী গ্রামে।

পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং রাজনৈতিক মামলার আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত লিমন নকিব ও জাহিদ মোল্লাকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network