1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
যত সম্পদের মালিক ঝালকাঠি- ১ আসনের এনসিপি নেত্রী মাহমুদা মিতু - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

যত সম্পদের মালিক ঝালকাঠি- ১ আসনের এনসিপি নেত্রী মাহমুদা মিতু

  • আপডেট সময় : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ২০ ভরি স্বর্ণসহ সব সম্পদের তথ্য পাওয়া গেছে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. মাহমুদা আলম মিতুর।

 

জানা গেছে, তার হাতে নগদ ২৮ লাখ ৪০ হাজার টাকা, ব্যাংকে জমা ৫১ হাজার টাকা ও ৪৫ লাখ টাকা মূল্যের ২০ ভরি স্বর্ণসহ মোট ৭৪ লাখ ৩১ হাজার টাকা মূল্যের সম্পদ রয়েছে।

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

 

ডা. মাহমুদা মিতুর দেওয়া হলফনামার তথ্যে উঠে এসেছে, তার স্বামীর নগদ টাকা রয়েছে ৪৫ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকা, ব্যাংকে রয়েছে ৬ লাখ ৩৫ হাজার ৩৭৪ টাকা, ১ লাখ ২০ হাজা টাকার আসবাবপত্রসহ মোট ৫৩ লাখ ৪২ হাজার ২৬৮ টাকা রয়েছে। তার স্থাবর ও অস্থাবর কোনো সম্পদ নেই।

 

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি-১ (রাজাপু-কাঁঠালিয়া) আসনে মোট ১৫ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হক, ইসলামী আন্দোলনের ইব্রাহীম আল হাদী, এনসিপির মাহমুদা আলম মিতু, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, স্বতন্ত্র (বিএনপি) গোলাম আজম সৈকত, জাতীয় পার্টির কামরুজ্জামান খান, জাতীয় পার্টির (জেপি) এনামুল ইসলাম রুবেল, জাসদ (জেএসডি) সোহরাব হোসেন, স্বতন্ত্র (বিএনপি) মঈন আলম ফিরোজী, জনতা দলের জসিম উদ্দিন তালুকদার, গণঅধিকার পরিষদের শাহাদাত হোসেন, জাতীয় পার্টির (জেপি) মাহিবুল ইসলাম মাহিম, স্বতন্ত্র (বিএনপি নেতা) কর্নেল মোস্তাফিজুর রহমান এবং স্বতন্ত্র (বিএনপি) সাব্বির আহমেদ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network