নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার দেবনাথ, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন, ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক মো. মাসউদুল আলম এবং সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির কাঠালিয়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার দেবনাথ, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন, ঝালকাঠি প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক মো. মাসউদুল আলম এবং সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।