1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠির দুটি আসনে বৈধ প্রার্থী ১৩, বাতিল ৮, স্থগিত ৪ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠির দুটি আসনে বৈধ প্রার্থী ১৩, বাতিল ৮, স্থগিত ৪

  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির দুই সংসদীয় আসন, ঝালকাঠি-১ ও ঝালকাঠি-২ এ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মোট ১৩ জন প্রার্থীর মনোনয়ন বৈধ, ৮ জনের মনোনয়ন বাতিল এবং ৪ জনের মনোনয়ন স্থগিত রেখেছে।
ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামালসহ ৮ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্রে প্রস্তাবকারী ও সমর্থনকারীর স্বাক্ষর না থাকায় বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া ঋণ খেলাপি ও এক শতাংশ ভোটার তালিকার সঠিকতা না থাকায় চারজন স্বতন্ত্র প্রার্থী ও গণঅধিকার পরিষদের প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
জামায়াতে ইসলামীর ফয়জুল হক ও জাতীয় পার্টি (জেপি) প্রার্থী রুবেল হাওলাদারের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
অন্যদিকে ঝালকাঠি-২ আসনে বিএনপির ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ও জামায়াতে ইসলামীর শেখ নেয়ামুল করিম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) ওওওও৫ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ঋণ খেলাপির কারণে জাতীয় পার্টির এম এ কুদ্দুস খানের মনোনয়ন বাতিল করা হয়। এছাড়া এক শতাংশ ভোটার তালিকার সঠিকতা না থাকায় দুইজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। গণঅধিকার পরিষদের মাহমুদুল ইসলাম সাগর ও জেএসডির প্রার্থী মাসুদ পারভেজের মনোনয়ন স্থগিত রাখা হয়েছে।
নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন, বাতিল ও স্থগিত প্রার্থীরা আপিল করতে পারবেন। আপিল নিষ্পত্তির পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network