1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে পাঁচ ইটভাটার মালিককে ১১ লাখ টাকা জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে পাঁচ ইটভাটার মালিককে ১১ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটি উপজেলায় পরিবেশ দূষণের দায়ে পাঁচটি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১১ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুটি ইটভাটার স-মিল ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ফায়ার সার্ভিসের মাধ্যমে পানি দিয়ে আগুন নিভিয়ে দেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাভলী ইয়াসমিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. মুজাহিদুল ইসলাম এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনজুমান নেছা।

অভিযানে তিলক ব্রিকসকে ১ লাখ টাকা, রিয়াজ-১ ব্রিকসকে ৫ লাখ টাকা, এমএমআর ব্রিকসকে ৩ লাখ টাকা, এসআরবি ব্রিকসকে ১ লাখ টাকা এবং রিয়াজ-২ ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. মুজাহিদুল ইসলাম জানান, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে অবৈধ ইটভাটা ও দূষণকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network