1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠি-২ আসনে আচরণবিধি লঙ্ঘন: জামায়াত ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীকে শোকজ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠি-২ আসনে আচরণবিধি লঙ্ঘন: জামায়াত ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থীকে শোকজ

  • আপডেট সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবদেক : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনের জামায়াতের প্রার্থী এস এম নিয়ামুল করিম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় এ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা মো. আরিফ হোসেন দুই প্রার্থীকে পৃথক দুটি নোটিশ দেন।

 

 

নোটিশে উল্লেখ করা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬ উপলক্ষে তফসিল ঘোষণার পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সব সম্ভাব্য প্রার্থীকে নিজ নিজ পোস্টার, ব্যানার, দেওয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল, আলোকসজ্জাসহ সকল প্রকার নির্বাচনি প্রচার সামগ্রী ও ক্যাম্প নিজ খরচে ও নিজ দায়িত্বে অপসারণ করার নির্দেশনা দেয়া হয়েছে। অথচ পরিদর্শন ও প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেখা যায় যে, আপনারা উক্ত নির্বাচনের প্রার্থী হওয়া সত্ত্বেও নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও ঝালকাঠি ও নলছিটি শহরসহ ঝালকাঠি-২ নির্বাচনি এলাকার অধিকাংশ স্থানে আপনার নাম ও সম্ভাব্য প্রতীকের পোস্টার এখনও দৃশ্যমান রয়েছে। যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ৭এর উপবিধি (ক) এর সুস্পষ্ট লঙ্ঘন।

 

 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে এস এম নেয়ামুল করিম ও মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজীর কাছ থেকে লিখিত উত্তর চেয়ে নোটিশে আরও উল্লেখ করা হয়, ‘নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনাদের (এস এম নেয়ামুল করিম ও মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজীর) বিরুদ্ধে নির্বাচন কমিশনে কেন প্রতিবেদন পাঠানো হবে না কিংবা অপরাধ আমলে নিয়ে কেন বিচারকার্য সম্পন্ন করা হবে না—সে বিষয়ে আগামী ১১ জানুয়ারি বেলা ১১টা ৩০ মিনিটে জেলা জজ আদালতের তৃতীয় তলায় রাজাপুর সিভিল জজ আদালতের বিচারক মো. আরিফ হোসেনের কার্যালয়ে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেয়া হলো।’

 

 

কারণ দর্শানোর নোটিশ অতি সত্বর জারি করে জারির প্রতিবেদন অত্র কার্যালয়ে পাঠানোর জন্য নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেয়া হলো।

 

 

এ বিষয়ে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনের জামায়াতের প্রার্থী এস এম নিয়ামুল করিমের মুঠোফোনে সাথে বারবার যোগাযোগ করা সত্ত্বেও তিনি তো রিসিভ করেননি। এজন্য তার বক্তব্য পাওয়া যায়নি।

ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজী সাংবাদিকদের বলেন, ‘আমার কর্মীরা ঝালকাঠি সদর ও নলছিটি উপজেলার বিভিন্ন প্রান্তের সব পোস্টার, ব্যানার, ফেস্টুন অপসারণ করেছে। তারপরেও দুই একটা পোস্টার অগোচরে থেকে থাকতে পারে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমি অল্প সময়ের মধ্যে কারণ দর্শানোর নোটিশের জবাব দিয়ে দেব।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network