1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আবারও জুলাই এলে বিপ্লবী সরকার গঠনে প্রস্তুত থাকতে হবে : মাসুমা হাদি - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

আবারও জুলাই এলে বিপ্লবী সরকার গঠনে প্রস্তুত থাকতে হবে : মাসুমা হাদি

  • আপডেট সময় : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির বোন মাসুমা হাদি বলেছেন, দেশে আবার ‘জুলাই’ পরিস্থিতি তৈরি হলে বিপ্লবী সরকার গঠনের জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে।

 

 

রাতে নলছিটি শহিদ মিনার মাঠে আয়োজিত ওসমান হাদি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

 

 

মাসুমা হাদি বলেন, ‘আগেরবার আমরা বিপ্লবী সরকার গঠন করতে পারিনি। দালালদের চাপে ও ক্ষমতাবাজদের কারণে সেই সুযোগ হাতছাড়া হয়েছে। তবে আবার যদি জুলাই আসে, তাহলে আমরা প্রস্তুত থাকব। বিপ্লবী সরকার করে ঘরে ফিরব, ইনশাআল্লাহ।

 

তিনি আরও বলেন, ওসমান হাদির কোনো দলীয় পরিচয় নেই। তার একটাই পরিচয় বাংলাদেশপন্থি। তার অনুসারীরাও বাংলাদেশের পক্ষেই দালালি করে, কোনো বিদেশি শক্তির জন্য নয়। তারা ক্ষমতার জন্য দালালি করে না।

 

ওসমান হাদির হত্যার বিচার প্রসঙ্গে তিনি অভিযোগ করে বলেন, পঞ্চগড়ে হাদির বিচারের দাবিতে হওয়া বিক্ষোভে আন্দোলনকারীদের ওপর নির্মম নির্যাতন চালানো হয়েছে। এতে মানুষ ভয় পায়নি, বরং আরও ক্ষুব্ধ হয়েছে। ভয় না পেয়ে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানাই।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোবায়ের হাবিব। বিশেষ অতিথি ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) রিজভী আহমেদ সবুজ এবং ওসমান হাদির ভগ্নিপতি আমির হোসেন হাওলাদার।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network