1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে গণভোট সচেতনতায় জেলা তথ্য অফিসের উঠান বৈঠক - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে গণভোট সচেতনতায় জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জেলায় গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিতকরণে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

ঝালকাঠি জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসন রাজাপুর এর ব্যবস্থাপনায় আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজাপুর উপজেলার কৈবর্তখালী আবাসনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

 

ঝালকাঠি জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি।

 

বৈঠকে প্রধান অতিথি গণভোট বিষয়ে বলেন গণভোটে চারটি মৌলিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব ভোটারদের মতামতের জন্য উপস্থাপন করা হয়েছে।

 

তিনি জানান, প্রস্তাবসমূহের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো-(ক) নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। (খ) আগামী জাতীয় সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। (গ) সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পীকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হয়েছে-সেগুলি বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। (ঘ) জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।

 

গণভোটে অংশগ্রহণকারী ভোটারগণ প্রস্তাবসমূহের পক্ষে মত প্রদান করতে চাইলে ব্যালট পেপারে “হ্যাঁ (✔)” এবং বিপক্ষে মত প্রদান করতে চাইলে “না (X)” চিহ্নে সিল প্রদান করবেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network