1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: শীতার্তদের পাশে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত: শীতার্তদের পাশে পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান

  • আপডেট সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি জেলার মানবিক ও জনবান্ধব পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের সার্বিক সহযোগিতায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় ঝালকাঠি ইকোপার্ক এলাকায় বসবাসরত বেদে সম্প্রদায়ের ৬৯টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। এর আগে ঝালকাঠি সদর, নলছিটি ও রাজাপুর উপজেলায় ১০১ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝেও শীতবস্ত্র বিতরণ করা হয়।

পুলিশ সুপারের নির্দেশনা ও তত্ত্বাবধানে পরিচালিত এই মানবিক কার্যক্রমে বেদে সম্প্রদায়ের শিশুদের হাতে কম্বল তুলে দেওয়ার সময় তাদের মুখে ফুটে ওঠা নির্মল হাসি উপস্থিত সবাইকে আবেগাপ্লুত করে তোলে। সেই হাসিই যেন মানবতার প্রকৃত অর্থকে স্পষ্টভাবে তুলে ধরে।

সংশ্লিষ্টরা জানান, চলতি শীত মৌসুমে পর্যায়ক্রমে আরও দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো হবে, ইনশাআল্লাহ।

মানবতার কল্যাণে ঝালকাঠি জেলা পুলিশ সবসময় মানুষের পাশে রয়েছে—এই উদ্যোগ তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network