1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
‎দেশ গড়ার চাবিকাঠি সাংবাদিকদের হাতে: বিএফইউজে সভাপতি শাহিন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

‎দেশ গড়ার চাবিকাঠি সাংবাদিকদের হাতে: বিএফইউজে সভাপতি শাহিন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি : বিএফইউজে সভাপতি মোঃ ওবায়দুর রহমান শাহীন বলেন, বহু শাহাদাতবরন ও পঙ্গুত্বের বিনিময় নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। এই বাংলাদেশকে গড়ার চাবিকাঠি সাংবাদিকদের হাতে ।

 

দায়বদ্ধতার জায়গা থেকে সাংবাদিকদের দায়িত্ব পালন করতে হবে । জনগণের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের কাজের জবাবদিহিতা চাইতে হবে। সাধারণ মানুষ স্বাক্ষী দেয়ার ঝামেলায় হত্যা নির্যাতন ও অপরাধ প্রতিরোধে এগিয়ে আসতে ভয় পায়। সাংবাদিকদের প্রতিটা বিষয় নখদর্পণে রাখতে হবে।

 

ঝালকাঠি ও পিরোজপুর জেলার সাংবাদিকদের নিয়ে ‘নির্বাচনকালীন সাংবাদিকতা’ বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের শেষ দিনে তিনি এসব কথা বলেন।

 

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর উদ্যোগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি )ঝালকাঠি সার্কিট হাউজের মিলনায়তনে আয়োজিত প্রশিক্ষণে দুই জেলার মোট ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

 

আসন্ন সাধারণ নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সহায়তা করা এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য।

 

প্রশিক্ষণের ২য়দিনে ‘ গণমাধ্যম কর্মীদের দায়িত্ব ও কর্তব্য এবং সীমা, গণমাধ্যম কর্মীদের জন্য নীতিমালা ২০২৫, নির্বাচন রিপোর্টিং, নির্বাচন পরবর্তী কভারেজ, নির্বাচনকালে গণমাধ্যম কর্মীর সার্বিক ও ডিজিটাল নিরাপত্তা, মাল্টিমিডিয়া সাংবাদিকতা, ভুয়া তথ্য অপতথ্য, ভুয়া সংবাদ মোকাবেলা, নির্বাচন পর্যবেক্ষক এবং গণমাধ্যমের সমন্বিত ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

এছাড়াও নির্বাচনী আইন লঙ্ঘন, অনিয়ম ও অপরাধ প্রতিরোধের উপায়সহ গণপ্রতিনিধিত্ব আদেশু ১৯৭২ এবং এর সাম্প্রতিক সংস্কারসমূহ নিয়ে আলোচনা করা হয়।

 

 

নির্বাচনী ব্যবস্থাপনায় সাংবাদিকদের দায়িত্ব এবং ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০২৫’ বিষয়ে সেশন পরিচালনা করে।

 

এনটিভি জ্যেষ্ঠ সাংবাদিক নাইমুল আজিজ সাদেক, পিআইবি কর্মকর্তা গোলাম মোর্শেদ আলোকপাত করেন।

 

বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন। অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network