1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪ : মাদক-নগদ টাকা উদ্ধার  - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪ : মাদক-নগদ টাকা উদ্ধার 

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট ও মাদকসহ চারজনকে আটক করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে মাদক গ্রহনের সরঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।
জানা গেছে, রবিবার (২৫ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নলছিটিতে অবস্থিত সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর ও সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ার’র নেতৃত্বে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের জিরোপয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটককৃতরা হলেন: দপদপিয়া ইউনিয়নের দপদপিয়া গ্রামের মৃত আমির আলী সিকদারের ছেলে রাকিব সিকদার (৩৫), তিমিরকাঠি গ্রামের মো. জালালের ছেলে শিপন হোসেন ( ৩৭), মোহাম্মদ আলী তালুকদারের ছেলে সোহাগ তালুকদার( ৩৭), ভরতকাঠি গ্রামের মো. মোতাহার আলী সিকদারের ছেলে বশির সিকদার (৩৪)।
তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ২৩ পিস ইয়াবা ট্যাবলেট, বিদেশী তামাক ১০০ গ্রাম, গাঁজা প্রস্ততকারী সরঞ্জাম, মোবাইল ফোন, তিনটি দেশি বিদেশী অস্ত্র, নগদ অর্থ, ড্রাইভিং লাইসেন্স ও ৮ টি এনআইডি কার্ড উদ্ধার করা হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network