1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে জিয়া মঞ্চের সভাপতি ৬লিটার চোলাই মদ সহ ডিবির হাতে আটক - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে জিয়া মঞ্চের সভাপতি ৬লিটার চোলাই মদ সহ ডিবির হাতে আটক

  • আপডেট সময় : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বসত ঘরে বাংলা মদ তৈরি করার সময় জেলা গোয়েন্দা পুলিশের হাতে আটক মাদক ব্যবসায়ী নাসির মৃধা( ৫০)। রবিবার সকালে জেলা পুলিশের গোয়েন্দা শাখার ( ডিবি পুলিশ ) একটি দল সদর উপজেলাধীন নবগ্রাম ইউনিয়নের নবগ্রাম ব্রীজের পশ্চিমপাড় মক্রমপুর গ্রামের মৃধা বাড়িতে অভিযান পরিচালনা করে জৈনক নাসির মৃধার রান্নাঘর থেকে মদ তৈরির সরঞ্জাম ও ছয় লিটার দেশি চোলাই মদ উদ্ধার করে।

 

এ বিষয় পুলিশ সূত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই(নিঃ)/মোঃ আলমগীর হোসেন সংগীয় ফোর্সসহ ঘটনাস্থল নবগ্রাম ব্রীজের পশ্চিমপাড় মৃধা বাড়িতে মদ তৈরি করে বিক্রি করা হচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ী নাসিরকে তার বসতবাড়িতে আটক করে এবং তার বসত ঘরের পিছনে রান্নাঘর থেকে মদ তৈরির সরঞ্জাম সহ ৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একইসাথে মদ তৈরির সরঞ্জামাদী জব্দ করে। সংবাদ লেখা পর্যন্ত মাদকদ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধূন আছে।

 

স্থানীয় সূত্রে জানাযায়, নাসির মৃধা দীর্ঘদিন যাবত এলাকায় মদ তৈরি করে আসছে। সে ঢাকায় দীর্ঘদিন যাবত এই ব্যবসার সাথে জড়িত আছে এবং তার বিরুদ্ধে একাধিক মামলা আছে বলেও সূত্রে জানাযায়। নাসির মৃধা মক্রমপুর গ্রামের মৃত মাজেদ মৃধার ছেলে। নাসির মৃধা জিয়া মঞ্চের ৩নং নবগ্রাম ইউনিয়নের ৫নং ওয়ার্ড জিয়া মঞ্চের সাবেক সভাপতি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network