1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে জনসভা মঞ্চেই শীতলপাটিতে শুয়ে পড়লেন জামায়াত আমীর - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে জনসভা মঞ্চেই শীতলপাটিতে শুয়ে পড়লেন জামায়াত আমীর

  • আপডেট সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি :  ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার দুপুরটা ছিল খানিকটা অন্যরকম। মঞ্চে তখন নির্বাচন, স্লোগান আর বক্তৃতার চেনা ছক। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান। বক্তব্য শেষ হতেই দৃশ্যপট বদলে গেল।
মঞ্চে উঠে এল ঝালকাঠির ঐতিহ্য। হিন্দু সম্প্রদায়ের পাটিশিল্পিদের হাতের তৈরি শীতলপাটি। নরম, ঠান্ডা, ঘামছাপ দুপুরের (ভ্যাপসা গরম) সঙ্গে একেবারে মানানসই। উপহার নিতে নিতে ডা. শফিকুর রহমান যা করলেন, তা কেউ ভাবেননি। পাটি হাতে নিয়েই মঞ্চে বিছালেন, তারপর চোখের পলকে শুয়ে পড়লেন তার ওপর। মুহূর্তের মধ্যেই মঞ্চে রাজনীতি থেকে ঢুকে পড়ল লোকজ রসিকতা আর মাটির গন্ধ।
হাসি, করতালি, মোবাইল ক্যামেরার ঝলক। শীতলপাটির ওপর শুয়ে থাকা সেই দৃশ্য যেন বলছিল—ভোটের ভাষণের বাইরে আরেকটা বাংলাদেশ আছে, যেখানে শিল্পী আছে, ঐতিহ্য আছে, আর আছে সহজ মানুষের হাতের কাজের মর্যাদা।
পরে পাটিটি সঙ্গে নিয়েই মঞ্চ ছাড়েন জামায়াত আমীর। ঝালকাঠির দুই পরিচয়—পেয়ারা আর শীতলপাটি—সেদিন একসঙ্গে উঠে এল জাতীয় রাজনীতির মঞ্চে। দুপুরের রোদে, জনসভার ভিড়ে, শীতলপাটির ঠান্ডা ছোঁয়ায় তৈরি হল এক টুকরো আলাদা ছবি। রাজনীতির কোলাহলের ভেতর, ঝালকাঠির ব্র্যান্ড যেন নিজের মতো করে কথা বলল।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network