1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠির নবনির্বাচিত এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে ফুলেল শুভেচ্ছা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠির নবনির্বাচিত এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে ফুলেল শুভেচ্ছা

  • আপডেট সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি:ঝালকাঠির নবনির্বাচিত এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে দলের নেতাকর্মীরা।
শনিবার সকালে (১৪ফেব্রুয়ারি) সকালে শহরের সাধনার মোড় এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এ শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম নুপুর, পৌর বিএনপির সভাপতি এডভোকেট নাসিমুল হাসান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেল, জেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদেক, প্রচার সম্পাদক ইয়াছিনসহ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, তাঁতীদল, শ্রমিক দল‌ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি-বাকশিস (সেলিম ভূঁইয়া) ঝালকাঠি জেলা কমিটির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে আগত নেতাকর্মী এবং সাধারণ জনগণ অনুষ্ঠানে অংশ নেন। সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও নবনির্বাচিত এমপিকে ফুলের তোড়া উপহার দেওয়া হয়।
ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে উপস্থিত সবাইকে নব নির্বাচিত এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ধন্যবাদ জানান। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে ইসরাত জাহান ইলেন ভুট্টো বলেন, আমি ঝালকাঠি ও নলছিটিবাসীর পাশে আগেও ছিলাম এখনও আছি এবং ভবিষ্যতে থাকবো। আপনারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ সময় আগত নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network