1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক ২ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক ২

  • আপডেট সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজা নিয়ে মাদক ব্যাবসায়ী ছাত্রলীগ নেতা মো. জায়েদ জোহা খানসহ দুজনকে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। এ সময় মাদক বিক্রিতে ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

 

সোমবার (২৩ ফেব্রুয়ারি ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঘরী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা ক্রয়-বিক্রয় করার সময় তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজুর ছেলে উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক মো. জায়েদ জোহা খান (১৮) এবং কেওতা এলাকার মো. কবির মোল্লার ছেলে মো. ইমন হাসান (২০)। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

 

পুলিশ জানায়, আটক জায়েদ জোহা খান দীর্ঘদিন ধরে মাদক ব্যাবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে রাতে পুলিশের টহল টিম, অভিযান চালিয়ে জোহা ও ইমনকে আটক করে তবে সমির গাজি (৫৫) নামে আরেকজন পালিয়ে যান। এ সময় জায়েদ জোহা খানের কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ হাজার ৮০০ টাকা। এছাড়া মাদক বিক্রির ৮৯০ টাকা ও একটি টেকনো ক্যামন মোবাইল ফোন জব্দ করা হয়। অপরদিকে ইমন হাসানের কাছ থেকে ২ গ্রাম গাঁজা যার আনুমানিক মূল্য ৫০০ টাকা ও একটি রিয়েলমি মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, পলাতক সমির গাজির সহায়তায় বিভিন্ন এলাকা থেকে ইয়াবা পাইকারি মূল্যে সংগ্রহ করে রাজাপুরের বিভিন্ন স্থানে খুচরা বিক্রি করতেন তারা।

 

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) মোঃ নজরুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় রাজাপুর থানায় এসআই মিরাজ বাদি হয়ে মামলা দায়ের করেছে। আটক কৃতদের ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network