1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নলছিটিতে ডান্ডাবেড়িসহ বাবার জানাজায় ছাত্রলীগ নেতা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

নলছিটিতে ডান্ডাবেড়িসহ বাবার জানাজায় ছাত্রলীগ নেতা

  • আপডেট সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটিতে প্যারোলে মুক্তি পেয়ে পায়ে ডান্ডাবেড়ি পরেই বাবার জানাজায় অংশ নিলেন নিষিদ্ধ ছাত্রলীগের কারাবন্দী নেতা রাকিবুল ইসলাম জোমাদ্দর। ছাত্রলীগের ওই নেতা সুবিদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

 

 

গতকাল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুবিদপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামে রাকিবুল ইসলামের বাবা মোশাররফ জোমাদ্দরের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নিতে তিনি স্বল্প সময়ের জন্য প্যারোলে মুক্তি পান। জানাজা শেষে তাঁকে আবার পুলিশের পাহারায় কারাগারে পাঠানো হয়।

 

 

 

পরিবারের সদস্যরা জানান, রাকিবুল ইসলাম প্রায় এক মাস ধরে কারাগারে বন্দী ছিলেন। গতকাল সকালে তাঁর বাবার মৃত্যু হলে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে প্যারোলের আবেদন করা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রাকিবুলকে জানাজায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়।

 

 

এ সময় রাকিবুল ইসলাম পায়ে ডান্ডাবেড়ি পরিহিত অবস্থায় জানাজায় অংশ নেন, তবে হাতে হ্যান্ডকাফ ছিল না। জানাজার পর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবার নির্ধারিত সময় অনুযায়ী পুলিশি পাহারায় তাঁকে কারাগারে পাঠানো হয়।

 

 

এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানান, ‘‘পরিবারের আবেদনের পর প্রশাসনিক অনুমোদন সাপেক্ষে রাকিবুল ইসলামকে প্যারোলে মুক্তি দেওয়া হয়। পুরো সময় তিনি পুলিশের পাহারায় ছিলেন এবং যথাসময়ে পুনরায় কারাগারে ফিরিয়ে দেওয়া হয়েছে।

 

 

জানাজার সময়ও আসামিকে ডান্ডাবেড়ি পরানো অবস্থায় রাখা প্রসঙ্গে ওসি জানান, ‘‘জানাজার সময় রাকিবুলের পায়ে ডান্ডাবেড়ি পরানো ছিল, কারণ প্যারোলে মুক্তির জন্য ১২ ঘণ্টার বেশি সময় দেয়া সম্ভব নয়। কারাগার থেকে আসামিকে যে অবস্থায় মুক্তি দেওয়া হয়, আবার সেই অবস্থাতেই তাঁকে ফিরিয়ে নেওয়া হয়। তাই ডান্ডাবেড়ি খুলে দেয়ার সুযোগ নেই।

 

এদিকে, নলছিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি অনীক রহমান সরদার বলেছেন, ‘‘পিতৃবিয়োগ একজন সন্তানের জন্য অত্যন্ত বেদনাদায়ক বিষয়। এমন পরিস্থিতিতে প্যারোলে এসে জানাজায় অংশ নেওয়া নিঃসন্দেহে আবেগঘন মুহূর্ত। আমরা রাকিবুলের নিঃশর্ত মুক্তি চাই।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network