1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রাজাপুরে এমইপি ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

রাজাপুরে এমইপি ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলার এমইপি ইলেকট্রিশিয়ানদের নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলার পুরাতন জেলখানা সংলগ্ন রয়েল ক্যাফেতে এ সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় এমইপি ইলেকট্রিশিয়ানরা অংশগ্রহণ করেন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পেশাগত উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমইপি কোম্পানির বরিশাল অঞ্চলের সিনিয়র ডেপুটি ম্যানেজার মো. মামুনুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিভিশনাল সেলস ম্যানেজার মাহামুদ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেরিটোরি সেলস ম্যানেজার মো. এনামুল হক, এমইপি পরিবেশক আলহাজ্ব আব্দুল্লাহ আল-মামুন, ফিল্ড অফিসার মো. রবিউল ইসলাম, মো. ইমাম হোসেন (রিফাত) ও সাইদুর রহমানসহ উপজেলার বিভিন্ন এলাকার এমইপি ইলেকট্রিশিয়ানরা।

 

সভায় বক্তারা এমইপি পণ্যের ব্যবহার, সেবার মান উন্নয়ন এবং গ্রাহকদের কাছে আধুনিক ও নিরাপদ বৈদ্যুতিক সরঞ্জাম পৌঁছে দেওয়ার বিষয়ে গুরুত্বারোপ করেন। পরে দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network