1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

নিজ দায়িত্বে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতা মূলক অভিযান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও বিশিষ্ট স্বাস্থ্য গবেষক ডঃ. জিয়াউদ্দিন হায়দার বলেন, প্রত্যেকের নিজ নিজ দায়িত্বে বাড়ি ঘর এবং আশপাশের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এটি সুনাগরিক হিসেবে সকলের দায়িত্ব ও কর্তব্য। জনগণ সচেতন না হলে সরকারের একার পক্ষে এত বড় কাজ সম্পন্ন করা সম্ভব নয়। উন্নত দেশের জনগণ নিজ দায়িত্বে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করে। দেশে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে জনবসতির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

১৪ মার্চ শনিবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে ডেঙ্গু বিষয়ক জনসচেতনতামূলক অভিযানে জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ডঃ জিয়াউদ্দিন হায়দার।

এসময় উপস্থিত ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন, পৌরসভার কর্মকর্তা, জেলা রোভার স্কাউট, রেড ক্রিসেন্ট সোসাইটি, বিডি ক্লিন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এর শহরের বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং মশা নিধন ঔষধ ব্যবহার করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network