1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিতর্ক ও পুরস্কারে ঝালকাঠিতে স্বাধীনতার ৫৫ বছর উদযাপন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

বিতর্ক ও পুরস্কারে ঝালকাঠিতে স্বাধীনতার ৫৫ বছর উদযাপন

  • আপডেট সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
ঝালকাঠি জেলা সংবাদদাতা: স্বাধীনতার ৫৫ বছর – ঝালকাঠিতে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেডের বর্ণিল আয়োজনে বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। ১৪ মার্চ শনিবার দুপুরে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, বরিশাল বিভাগের বিভাগীয় প্রধান  কিশোর চন্দ্র বালার সভাপতিত্বে, মহান স্বাধীনতার ৫৫তম বর্ষ উদযাপন উপলক্ষে ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, ঝালকাঠি ব্রাঞ্চ এর উদ্যোগে এক বর্ণাঢ্য বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের বিতর্কের বিষয় ছিল “শহরমুখী চাকরির বিকল্প হিসেবে ফ্রিল্যান্সিং কি গ্রামের বৈষম্য দূর করতে সক্ষম?
প্রতিষ্ঠানের ৫ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড, ঝালকাঠি ব্রাঞ্চের প্রশিক্ষণার্থীরা এতে অংশগ্রহণ করে এবং দুইটি দল পক্ষে ও বিপক্ষে তাদের যুক্তি উপস্থাপন করে। যুক্তি, তথ্য-প্রমাণ ও বিশ্লেষণের মাধ্যমে প্রতিযোগিতাটি প্রাণবন্ত হয়ে ওঠে এবং উপস্থিত অতিথিরা আগ্রহভরে পুরো অনুষ্ঠান উপভোগ করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অমৃত লাল দে মহাবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অধ্যাপিকা টুনু রাণী কর্মকার, কীর্তিপাশা সঃ প্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সমাজকর্মী  ও লেখক শিমুল সুলতানা, রিপোর্টার্স ক্লাব, ঝালকাঠির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক অলোক সাহা, বাংলাদেশ বেতার বরিশালের কণ্ঠশিল্পী সুব্রত ঢাকী এবং গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডধারী, হুইসেল, প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা, জিন্ট্রা এডুকেয়ার, কুমার কাকন উজ্জ্বল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ কোঅর্ডিনেটর মোহাম্মদ রাশেদ, ট্রেইনার শুভ মন্ডল, মাহবুব আলম, ইমাম হোসেন সৈকত এবং সহকারী ট্রেইনার মইনুল ইসলাম মইন। ব্রাঞ্চের সকল প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিতর্ক শেষে বিচারকমণ্ডলী উভয় দলের উপস্থাপনা ও যুক্তি বিবেচনা করে ফলাফল ঘোষণা করেন এবং বিজয়ীদের মাঝে সার্টিফিকেট ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে বিভাগীয় প্রধান ও অনুষ্ঠানের সভাপতি  কিশোর চন্দ্র বালা উপস্থিত অতিথি, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network