1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে সাংবাদিক উন্নয়ন সংস্থার ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে সাংবাদিক উন্নয়ন সংস্থার ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ১৮ মার্চ, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ মার্চ) বিকেলে শহরের ফায়ার সার্ভিস মোড় এলাকায় বার্গার ল্যাব চাইনিজ রেস্টুরেন্টে সংগঠনের জেলা সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক ও আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ শাহাদাত হোসেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাসান সরদার জুয়েল, জেলা জামায়াতে ইসলামীর আমীর এডভোকেট মোঃ হাফিজুর রহমান, ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা আনিছুর রহমান তাপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এইচ এম খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রদল নেতা এমদাদুল হক সুমন, জেলা তথ্য অফিসের প্রধান সহকারী মোঃ জাকির হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি এডভোকেট মোঃ শাহাদাত হোসেন বলেন, সাংবাদিকরা জাতির জাগ্রত বিবেক ও সমাজের দর্পণ। ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত থেকে দেশ জাতির সেবায় নিয়োজিত থাকে। ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক হিসেবে আমি তাদের পেশাগত দায়িত্ব পালনে সর্বদা সহযোগিতা করবো।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network