1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
​রাজাপুরে নানা অনিয়মের অভিযোগে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

​রাজাপুরে নানা অনিয়মের অভিযোগে শিক্ষিকার অপসারণের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে এক শিক্ষিকার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে তার অপসারণ ও বিভাগীয় ব্যবস্থার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে স্থানীয় অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসী।

রবিবার (২৯ মার্চ) বেলা ১১টায় উপজেলার ১৮ নম্বর কানুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অভিযুক্ত শিক্ষিকা ফেরদৌসী খানম, যিনি বর্তমানে ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা হিসেবে ডেপুটেশনে কর্মরত রয়েছেন।

মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা অভিযোগ করে বলেন, দায়িত্বে অবহেলা, স্বেচ্ছাচারিতা এবং নিয়মিত পাঠদান না করার কারণে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তারা জানান, শিক্ষিকা সময়মতো বিদ্যালয়ে উপস্থিত থাকেন না এবং শ্রেণিকক্ষে যথাযথভাবে পাঠদান করেন না। এতে শিক্ষার্থীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বক্তারা আরও বলেন, “আমরা আমাদের সন্তানদের সুষ্ঠু শিক্ষার জন্য বিদ্যালয়ে পাঠাই। কিন্তু দায়িত্বহীন আচরণের কারণে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ছে। বিদ্যালয়ের সুনাম ও শিক্ষার পরিবেশ রক্ষায় দ্রুত ওই শিক্ষিকার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা জরুরি।

তারা দাবি করেন, অভিযুক্ত শিক্ষিকাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি কোনো ধরনের সংশোধন না এনে আগের মতোই আচরণ করে যাচ্ছেন।

এ বিষয়ে অভিযুক্ত শিক্ষিকার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। উপজেলা শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন বলেন, “একই ধরনের অভিযোগের কারণে তিনি পূর্বে পশ্চিম ইন্দ্রপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ডেপুটেশনে এখানে এসেছেন। যদি এখানেও একই পরিস্থিতি অব্যাহত থাকে, তবে তাকে পুনরায় আগের কর্মস্থলে ফিরিয়ে দেওয়া হবে এবং প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।” এ ঘটনায় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network