1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নেছারাবাদে পেট্রোল হাহাকার : লিটারে ১৫০-১৭০ টাকা নিলেও নিরব প্রশাসন - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
লালমোহনে ৪ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক মধ্য ভূতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন বেল্লাল হোসেন বাবুগঞ্জে রিকশা-ভ্যান ও ঠেলাগাড়ি শ্রমিক ইউনিয়নের আইডি কার্ড বিতরণ কাঠালিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক আহত, অভিযুক্ত আটক কাঠালিয়ায় ৯ মাসের শিশুকে বিক্রির অভিযোগ, বাবা-মায়ের দাবি ‘লালন-পালনের জন্য প্রদান’ প্রধানমন্ত্রীর গাড়িবহরে ঢুকে পড়ায় বাবুগঞ্জের মুবিন মাঝি আটক বানারীপাড়ায় বিএনপি নেতা ও  বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগীর জামায়াতে যোগদান মহিলা ও শিশুবিষয়ক  মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি হলেন সেলিমার রহমান বাবুগঞ্জে বিএনপি নেতার হামলায় বৃদ্ধ আহত দাদার সম্পত্তি লিখে নিয়ে উধাও নাতি, বিপাকে বৃদ্ধ দম্পতি

নেছারাবাদে পেট্রোল হাহাকার : লিটারে ১৫০-১৭০ টাকা নিলেও নিরব প্রশাসন

  • আপডেট সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় পেট্রোলের চরম সংকট দেখা দিয়েছে। উপজেলার পেট্রোলের দোকানে প্রতি লিটার ১৫০ থেকে ১৭০ টাকা দামে পেট্রোল বিক্রি হচ্ছে, যা স্থানীয়দের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

 

সরকারিভাবে জ্বালানি তেলের সংকট না থাকার দাবি করা হলেও, নেছারাবাদে এর চিত্র পুরোপুরি ভিন্ন। দোকানিরা নিজেদের খেয়াল-খুশি মত দাম বৃদ্ধি করে পেট্রোল বিক্রি করছেন।

 

জানা গেছে, নেছারাবাদে কোনও পেট্রোল পাম্প না থাকায় উপজেলার ৩৩টি বাজারে দুই শতাধিক পেট্রোল, অকটেন ও ডিজেল বিক্রির দোকান রয়েছে। তবে, অধিকাংশ দোকানের কাছে লাইসেন্স বা সনদ নেই। স্থানীয় ব্যবসায়ীরা ঝালকাঠি জেলার ডিপো থেকে তেল কিনে এনে বিক্রি করেন। গত সপ্তাহ থেকে দোকানিরা নানা অজুহাতে তেলের সংকটের কথা বলে প্রতি লিটার ১৫০ থেকে ১৭০ টাকা দামে পেট্রোল বিক্রি করছেন। এমনকি কিছু দোকানে কোমল পানীয়ের বোতলে পেট্রোল ভরে বিক্রি করা হচ্ছে, যা বেশিরভাগ ক্ষেত্রে ওজনেও কম দেওয়া হচ্ছে।

 

আউরিয়া গ্রামের মটরসাইকেল চালক মো: মিজান অভিযোগ করেন, বিভিন্ন বাজারে একযোগভাবে দাম বৃদ্ধি হয়েছে। মাহমুদকাঠি বাজারে ১৫০ টাকা লিটার, আবার ইন্দেরহাটে ১৭০ টাকা লিটার দামে বিক্রি হচ্ছে। তিনি জানান, কিছু দোকানে তেল থাকলেও, পরিচিতজনদের ছাড়া অন্যদের তেল বিক্রি করা হচ্ছে না। এমনকি অপরিচিত ক্রেতাদের ১৯০ টাকায়ও পেট্রোল বিক্রি করা হচ্ছে।

 

মাহমুদকাঠি বাজারের পেট্রোল বিক্রেতা মো: শামিম হোসেন জানান, ঝালকাঠি ডিপো থেকে প্রতি লিটার ১৩৫ টাকা দামে তেল কিনে আনেন। কিন্তু তেলের সংকটের কারণে তারা ১৫০ টাকা লিটার দামে বিক্রি করছেন। এমনকি ডিপো থেকে ওজনে তাদের তেল কম দেওয়া হচ্ছে বলে দাবি করেন।

 

এ বিষয়ে নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হান মাহমুদ জানান, এমন অভিযোগ তাদের কাছে এসেছে এবং শীঘ্রই অভিযান চালানো হবে। কোনো অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network