1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিস্থ জবিয়ান নতুন কমিটি ঘোষনা : আহ্বায়ক ইলিয়াস সদস্য সচিব বাচ্চু - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিস্থ জবিয়ান নতুন কমিটি ঘোষনা : আহ্বায়ক ইলিয়াস সদস্য সচিব বাচ্চু

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

ঝালকাটি সংবাদদাতা: ঝালকাঠিস্থ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবিয়ান) প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

 

ঝালকাঠি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বেপারীকে আহ্বায়ক রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুকে সদস্য সচিব করে ২৩ সদস্যের কমিটি করা হয়েছে।

 

৩০মার্চ সোমবার সন্ধ্যা ৭টায় শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে ঝালকাঠি সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বেপারী’র সভাপতিত্বে ও রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ঝালকাঠি সদর  থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ, ঝালকাঠি সরকারী মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো: জামাল হোসেন, জগন্নাথ বিশ্ব বিদ্যালয় (জবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি  মো: খলিলুর রহমান প্রমুখ।

আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো: ইমতিয়াজ আহমেদ, মো: জামাল হোসেন, মো: খলিলুর রহমান, দেবশ্রী বিশ্বাস, আমিনুল ইসলাম, সাইফুল ইসলাম, মেহেদী হাসান, এস. জাকির হোসেন, মো: সালাউদ্দিন, মো: গোলাম রাব্বী, মোহাম্মদ বাকী বিল্লাহ, মো: সাইফুর রহমান, শুকদেব বিশ্বাস, মো: জাকিরুল হক সরকার, মো: মাইনুল ইসলাম, এস.এম. মনিরুজ্জামান, মো: রুম্মান হোসেন, মো: তৌহিদ খান, মো: মিজানুর রহমান, মো: সাব্বির, মো: মেহেদী হাসান শাওন। প্রয়োজনে এই কমিটির পরিধি আরো বৃদ্ধি এবং আগামী ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

সভার সভাপতি অধ্যক্ষ প্রফেসর ইলিয়াস বেপারী বলেন, আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে জবি’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় পরিণত হয়েছে। তিনি এ ধরনের প্রোগ্রাম আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, আমরা ঝালকাঠিস্থ জবিয়ান সংগঠনকে শক্তিশালী করে সামাজিক ও সাংস্কৃতিক কাজে আত্ম নিয়োগ করবো এবং নিজেদের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরি এবং একে অপরের ভালো মন্দে পাশে থাকার চেষ্টা করবো। এছাড়াও আমরা একে অপরের সহায়ক ভুমিকা পালন করবো। অনুষ্ঠানে আগত সকল শিক্ষার্থীদেরকে আয়োজকদের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network