1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
এ্যাডভেন্সার শিপ বিল্ডার্সের জমির গাছ কেটে নেয়ার অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

এ্যাডভেন্সার শিপ বিল্ডার্সের জমির গাছ কেটে নেয়ার অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের  তিমিরকাঠি গ্রামে অবস্থিত এ্যাডভেঞ্চার শিপ বিল্ডার্স লিমিটেডের জমি থেকে গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

দপদপিয়া ইউনিয়নের চর তিমিরকাটি এলাকার জিয়া মাঝি, রিয়াজ মাঝি ও রমিজ মাঝিসহ অজ্ঞাত নামা ১০/১২ জনের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ শে ফেব্রুয়ারী জিয়া মাঝির নেতৃত্বে  প্রায় ২০-২৫ টি গাছ কেটে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য প্রায় ৩ লক্ষাদিক টাকা। এ ঘটনায় নলছিটি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ২৯ শে মার্চ পুনরায় আবার গাছ কাটা শুরু করলে সেখানে থাকা কেয়ার টেকার গাছ কাটতে বাধা দিলে তাকে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি দেয় জিয়া মাঝি। পরে  এ বিষয় এ্যাডভেঞ্চার শিপ বিল্ডার্স এর ম্যানেজার মোঃ আবুল বাসার নলছিটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে অ্যাডভেঞ্জারশিপ বিল্ডার এর মালিক মোঃ নিজাম উদ্দিন জানান,  গত ৫ -ই আগষ্ট ২০২৪ এর পরে দিন জিয়া মাঝির নেতৃত্বে অ্যাডভেঞ্জার শিপ বিল্ডার্স -২ এ নির্মিত অফিস ভবন ও গেস্ট হাউজে ভাংচুর ও লুটপাট করে। এমনকি সেখানে থাকা মাছের ঘের থেকে সব মাছ লুট করে নিয়ে যায় জিয়া মাঝি ও তার ভাইয়েরা। এঘটনায় নলছিটি থানায় জিয়ার বিরুদ্ধে একটি চাঁদাবাজি মামলাও রয়েছে। এখন আবার আমার লাগানো গাছ কেটে নিয়ে যাচ্ছে। আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

 

এই বিষয় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল আলম বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network