1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কাঠালিয়ায় ২৫ মনের দানব খটক মাছ বিক্রি হলো আড়াই লাখ টাকায়! - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

কাঠালিয়ায় ২৫ মনের দানব খটক মাছ বিক্রি হলো আড়াই লাখ টাকায়!

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির কাঠালিয়ায় বঙ্গপসাগরের দানব নামে পরিচিত আনুমানিক ২৫ মন ওজনের একটি খটক মাছ (স্থানীয় ভাবে করাতি হাঙর নামেও পরিচিত) আড়াই লাখ টাকা বিক্রি হয়েছে।

 

 

মাছটি ধরা পড়েছে বঙ্গপসাগর নিকটবর্তী ঝালকাঠির কাঠালিয়া উপজেলার একদল জেলেদের জালে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে উপজেলার আমুয়া মৎস্য বন্দর মাছের আড়তে মাছটি নিমালে উঠালে আড়াই লাখ টাকায় বিক্রি করেন জেলেরা।

 

 

কাঠালিয়া নাগরিক ফোরামের সভাপতি ও স্থানীয় উন্নয়নকর্মী এইচএম বাদল জানান, বঙ্গপসাগর থেকে কাঠালিয়া উপজেলাটি মাত্র ৬০ কিলোমিটার নিকটবর্তী। এখানকার অনেকে জেলেই বঙ্গপসাগরে নিয়মিতভাবে মাছ শিকারে যান। এমন একটি দল মঙ্গলবার ভোরে বঙ্গপসাগর থেকে ধরা এই বিশাল মাছটি নিয়ে আমুয়া মৎস বন্দরে আসেন। মাছটির ওজন আনুমানিক ২৫ মন। পরে এটি নিলামে ওঠালে আমুয়ার মাছের আড়দ্দার আব্দুল হাই সরদার আড়াই লাখ টাকায় মাছটি কিনে নেন। পরে এই দানবদেহি মাছটিকে বেশি দামে বিক্রির জন্য ইঞ্জিন চালিত ভ্যানে উঠিয়ে পিরোজপুর জেলার পারেরহাট মৎস বন্দরে নিয়ে যান মাছের আড়দ্দার আব্দুল হাই।

 

 

স্থানীরা জানায়, কাঠালিয়ার জেলেদের জালে অনেকদিন পর এমন একটি মাছ ধরা পড়ায় দারুণ খুশি জেলে পরিবারগুলো। মাছটি আনার পর খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যপক কৌতুহল সৃষ্টি হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network