1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারকে সহায়তা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারকে সহায়তা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ‎ঝালকাঠি শহরের শ্মশানঘাট এলাকায় গতকাল ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মধ্যে আর্থিক সহায়তা ও চাল বিতরণ করেছে জেলা প্রশাসন।

 

মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের হাতে সাড়ে ৭ হাজার টাকা করে অনুদানের চেক এবং ৩০ কেজি করে চাল তুলে দেন।

 

‎
‎এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আককাস সিকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেগুফতা মেহনাজ এবং জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিনসহ আরও অনেকে।

‎
‎ডিসি মো. মমিন উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষতি পূরণ করা সম্ভব নয়, তবে তাদের কষ্ট কিছুটা লাঘব করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সহায়তা দেওয়া হয়েছে।

 

সরকার সব সময় দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে। ভবিষ্যতেও তাদের প্রয়োজন অনুযায়ী সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network