1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
৪০ বছরের ছায়া সরালো করাত : বরিশাল জেলা শিক্ষা অফিসে ৫ গাছ কর্তন - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় প্রধান নদীগুলোয় দখল দূষণ ভরাট চলছে, রক্ষার দাবি মোবাইল ফোন না পেয়ে অভিমানে  অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বরিশালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

৪০ বছরের ছায়া সরালো করাত : বরিশাল জেলা শিক্ষা অফিসে ৫ গাছ কর্তন

  • আপডেট সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলা প্রাথমিক শিক্ষা অফিস চত্বরে নতুন করে গেট ও গার্ডরুম নির্মাণের জন্য পাঁচটি পুরোনো নারকেল গাছ কেটে ফেলা হয়েছে।

 

স্থানীয়দের দাবি, গাছগুলোর বয়স ছিল প্রায় ৩০ থেকে ৪০ বছর। বুধবার (৮ এপ্রিল) দুপুরের দিকে শ্রমিকদের কাটা গাছ টুকরো করতে দেখা যায়।

 

জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন জেলা প্রাথমিক ও বিভাগীয় অফিসের দেয়াল ঘেঁষা এলাকায় গাছগুলো কেটে ফেলা হয়।

 

তাদের ভাষ্য, গত দুই দিন ধরেই গাছ কাটার কাজ চলছিল। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই স্থানে নতুন করে দেয়াল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

এ ঘটনায় স্থানীয় পরিবেশকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বাংলাদেশ পরিবেশ আন্দোলন বরিশালের বিভাগীয় সমন্বয়কারী রফিকুল আলম বলেন, গাছ রেখে দিয়েও গেট ও দেয়াল নির্মাণ করা সম্ভব ছিল।

 

আগে এই স্থানে গেট ও দেয়াল থাকলেও গাছগুলো অক্ষত ছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরো বলেন, গাছপালায় ঘেরা এই চত্বরটি সেবা নিতে আসা মানুষের জন্য একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করেছিল। গাছ কাটার সিদ্ধান্তকে তিনি অযৌক্তিক বলে মন্তব্য করেন।

 

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, নতুন গেট, দেয়াল ও গার্ডরুম নির্মাণের পরিকল্পনার অংশ হিসেবেই গাছগুলো কাটা হয়েছে।

 

গার্ডরুম নির্মাণের জন্য জায়গা তৈরি করতেই গাছগুলো অপসারণ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network