1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নলছিটি হদুয়া আইডিয়াল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

নলছিটি হদুয়া আইডিয়াল একাডেমিতে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটি উপজেলার হদুয়া বৈশাখিয়া কামিল মাদ্রাসার অধীন হদুয়া আইডিয়াল একাডেমিতে ২০২৫ সালের ইবতেদায়ী পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার সকালে মাদ্রাসার সেমিনার কক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হদুয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ হযরত মাওলানা শাহ মোহাম্মদ হোসাইন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে পীর সাহেব বলেন, নির্ধারিত পাঠ্যক্রমের সঠিক বাস্তবায়ন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের নিয়মিত প্রস্তুতির ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। একই সঙ্গে তিনি অভিভাবকদের সহযোগিতার কথাও উল্লেখ করেন।

অভিভাবকেরা জানান, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও শিক্ষার্থীদের প্রতি যত্নশীল আচরণের কারণেই তারা ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ভবিষ্যতে আদর্শ ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে উঠবে।

অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network