1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে আড়াই হাজার কৃষক বিনামুল্যে পেলো বীজ ও সার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে আড়াই হাজার কৃষক বিনামুল্যে পেলো বীজ ও সার

  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি অর্থবছরে খরিফ মৌসুমে ঝালকাঠির ২ হাজার ৫শ ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন করছে কৃষি বিভাগ।

 

সোমবার (২০ এপ্রিল) সকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রণোদনার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

এই প্রণোদনা কার্যক্রমের আওতায় খরিফ-১ মৌসুমে ঝালকাঠি সদর উপজেলার তালিকাভুক্ত ২ হাজার ৫শ ৫০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ এবং ১০ কেজি ডিএপি ও এমওপি সার দেওয়া হবে।

 

সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহম্মদের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়্যদা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা খাদিজা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদুল আলম জমাদ্দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইফুন নাহার এবং উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ এবং সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network