1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নেছারাবাদে ২২,৯৭৩ শিশুকে সুরক্ষার আওতায় আনার লক্ষ্য হাম রুবেলার টিকাদান শুরু - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

নেছারাবাদে ২২,৯৭৩ শিশুকে সুরক্ষার আওতায় আনার লক্ষ্য হাম রুবেলার টিকাদান শুরু

  • আপডেট সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় ২২ হাজার ৯৭৩ জন শিশুকে হাম-রুবেলা (এমআর) টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে।

 

উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ টিকাদান কর্মসূচি পরিচালিত হবে। সোমবার (২০ এপ্রিল) সকালে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দত্ত।

 

ডা. আসাদুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী সভায় বক্তব্য দেন ইউএনও অমিত দত্ত, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাপস বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জহিরুল আলম এবং উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুনসহ অন্যান্য কর্মকর্তারা।

 

উদ্বোধন শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান (ইউএইচএফপিও) জানান, ২০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত নেছারাবাদ উপজেলায় ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ করে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

 

তিনি আরও জানান, যেসব শিশু ইতোমধ্যে টিকা নিয়েছে কিংবা নেয়নি—সবার জন্যই এ টিকা প্রযোজ্য। প্রথম ৮ দিন অস্থায়ী টিকাদান কেন্দ্র (ইপিআই) থেকে টিকা দেওয়া হবে এবং পরবর্তী ৩ দিন উপজেলার সব প্রাথমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদ্রাসায় এ কার্যক্রম পরিচালিত হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network