1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তালতলীতে ভূয়া চিকিৎসক আটক, জরিমানা ও কারাদন্ড - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট ভোলায় ভুয়া দলিল দিয়ে কোটি টাকার জমি দখলের অভিযোগ পটুয়াখালীতে নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত পটুয়াখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস বরগুনায় প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক : সংস্কারের ১৫ দিনের মাথায় খানাখন্দে ভরপুর, অনিয়মের অভিযোগ মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

তালতলীতে ভূয়া চিকিৎসক আটক, জরিমানা ও কারাদন্ড

  • আপডেট সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরগুনার তালতলীতে ভূয়া চিকিৎসক পরিচয় দিয়ে রোগী দেখার অপরাধে আমির হোসেন খান নামের একজনকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

মঙ্গলবার বেলা ১ টার দিকে উপজেলার নিশানবাড়িয়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে ডাক্তারের চেম্বাওে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম এ আদেশ দেন।

 

জানা গেছে, বাগেরহাট জেলার সরনখোলা এলাকার আমির হোসেন খান দীর্ঘদিন ধরে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের বড় অঙ্কুজান পাড়া এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে একটি দোকান ঘরে ‘আল-আমিন ফার্মেসি’ নামে সাইনবোর্ড ঝুলিয়ে নিজেকে এমবিবিএস চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম অভিযান চালিয়ে কথিত ওই চিকিৎসককে হাতেনাতে আটক করেন।

 

এ সময় আমির হোসেন স্বীকার করেন যে তাঁর কোনো সনদ নেই। তিনি কোনো দিন মেডিকেলে পড়ালেখাও করেননি। পরে তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদন্ডের আদেশ দিয়ে জেলা হাজতে প্রেরন করেন।

 

এ বিষয় তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘বেশ কিছুদিন ধরে একজন ব্যক্তি নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা সেবা করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমির হোসেনকে আটক করি। তার কোন কোনো সনদ না থাকায় তাঁকে ২০ হাজার টাকা জরিমানা ও ১ মাসের কারাদন্ড দেয়া হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network