1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে জেএসডি’র উদ্যোগে শ্রমিক দিবস পালিত - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে জেএসডি’র উদ্যোগে শ্রমিক দিবস পালিত

  • আপডেট সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র উদ্যোগে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে| এতে সভাপতিত্ব করেন জেএসডি’র কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি ও জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মো: সোহরাব হোসেন|
অনুষ্ঠান সঞ্চালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীরণ হালদার, আলোচনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস সোবহান মাষ্টার, জেএসডি নেতা মো: মিজান তালুকদার, মো: গোফরান, সঞ্জয় কুমার শীলসহ দলীয় নেতৃবৃন্দ|
সভাপতির ভাষনে আলহাজ্ব মো: সোহরাব হোসেন বলেন, ১৮৮৬ সালের আজকের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের ৮ ঘন্টা শ্রমের দাবীতে শ্রমিক আন্দোলন করেছিলেন| ওই দিন ১১ জন শ্রমিক মৃত্যুবরণ করেন| তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে প্রতিবছর ১ম শ্রমিক দিবস পালন করে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসাবে|তিনি আরও বলেন, আমরা শ্রমিকদের পাশে অতীতে ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো| সভাপতি আলোচনা সভায় উপস্থিত সকল সদস্যদের শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন|
এছাড়াও ঝালকাঠিতে সরকারী ও বেসরকারীভাবে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি করা হয়েছে| জেলা বিএনপি ও জাতীয়তাবাদী শ্রমিক দল এবং কৃষক দল জেলা ও উপজেলা শাখার আয়োজনে ভিন্ন ভিন্নভাবে আলোচনাসভা ও রেলি আয়োজন করেছে|

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network