1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠি হবে চাঁদাবাজ ও মাদকমুক্ত: ডাঃ জিয়াউদ্দিন হায়দার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠি হবে চাঁদাবাজ ও মাদকমুক্ত: ডাঃ জিয়াউদ্দিন হায়দার

  • আপডেট সময় : শনিবার, ২ মে, ২০২৬
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি: ঝালকাঠি জেলা কে  চাঁদাবাজি ও মাদকমুক্ত করা হবে। মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। যুবসমাজকে মাদকমুক্ত করতে সকলকে একযোগে কাজ করতে হবে।
ঝালকাঠিবাসীকে একটি মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ উপহার দিতে চাই। স্বাধীন ও সুখি সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য জনগন বিএনপিকে ভোট দিয়েছেন। জনগণের সেই প্রত্যাশা পূরণ করতে আমরা বদ্ধপরিকর। দেশের সকল নাগরিক যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে সে লক্ষ্যে বিএনপি সরকার কাজ করছে। রাষ্ট মেরামতের লক্ষ্যে সরকার নিরলসভাবে চেষ্টা চালাচ্ছে। ১ মে  শুক্রবার রাতে শহরের কুমার পট্টিস্থ ডাঃ জিয়াউদ্দিন হায়দারের বাসভবনে আয়োজিত মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 ডাঃ জিয়াউদ্দিন হায়দার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদায়) নিযুক্ত হওয়ার পর গত শুক্রবার বিকেলে তিনি ঝালকাঠি প্রথম আগমন করেন। এ উপলক্ষে তিনি তার বাসভবনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সৈয়দ হোসেন, সদস্য সচিব এডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপির অন্যতম সদস্য (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) এডভোকেট মিজানুর রহমান মুবিন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এজাজ হাসান, সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, পৌর বিএনপির সভাপতি এডভোকেট নাসিমুল হাসান, যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, সাধারণ সম্পাদক আনিছুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার, জেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি রিয়াজুল ইসলাম বাচ্চু, প্রচার সম্পাদক মোঃ ইয়াছিন, তাতীদলের সভাপতি বাচ্চু হাসানসহ বিএনপি‌ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ডাঃ জিয়াউদ্দিন হায়দার কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এছাড়াও তার সাথে সাক্ষাৎ করার জন্য শত শত দলীয় নেতাকর্মীরা তার বাসভবনে ভীড় করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network