1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নলছিটিতে শ্রমিকদলের অবৈধ  কমিটি প্রকাশের অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনাম
অটোরিকশা আটকের পর চালকের ধাক্কায় ট্রাফিক পুলিশের মৃত্যু বরগুনায় আসামি ধরতে গিয়ে হামলায় আহত ৬ ডিবি পুলিশ বাউফলে সাইবার মামলায় উপ-খাদ্য পরিদর্শক কারাগারে চরফ্যাশনে যুবদল নেতার নেতৃত্বে ২ জামায়াত নেতাকে হাত-পা বেঁধে  মধ্যযুগীয় নির্যাতন ‘অর্থের বিনিময়ে’ এসএসসি পরীক্ষার্থীর খাতা লিখে দিচ্ছিলেন শিক্ষকরা অনলাইন সেবায় এসেছে বিসিসির পানি সরবরাহ বিভাগ বরিশাল শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট গলাচিপায় এনএসআই ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ৫০ লক্ষ রেনুপোনা জব্দ, ট্রাক আটক ভোলায় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে পুরস্কার প্রদান ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সচেতনতামূলক রেলী আয়োজন 

নলছিটিতে শ্রমিকদলের অবৈধ  কমিটি প্রকাশের অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠির নলছিটি উপজেলায় উপজেলা শ্রমিকদল সভাপতির স্বাক্ষর জাল করে ৯নং দপদপিয়া ইউনিয়ন শ্রমিকদলের একটি অবৈধ ও মিথ্যা কমিটি প্রকাশের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি একটি মহল নলছিটি উপজেলা শ্রমিকদলের সভাপতির স্বাক্ষর নকল করে নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে ৯নং দপদপিয়া ইউনিয়ন শ্রমিকদলের নামে একটি কথিত কমিটি প্রকাশ করে। বিষয়টি প্রকাশ্যে আসার পর তৃণমূল নেতাকর্মীরা ওই কমিটিকে সম্পূর্ণ অবৈধ, গঠনতন্ত্রবিরোধী ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
এ বিষয়ে দপদপিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নান্টু দুরানী ও সাধারণ সম্পাদক ইউনুস হাওলাদার অভিযোগ করে বলেন, “উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মশিউর রহমান শিমুলের নির্দেশনায় এই অবৈধ ও বিতর্কিত কমিটি প্রকাশ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানাচ্ছি।”
তারা আরও বলেন, “দলের নিয়মনীতি ও সাংগঠনিক প্রক্রিয়া উপেক্ষা করে একটি স্বার্থান্বেষী মহল জাল স্বাক্ষরের মাধ্যমে এই অবৈধ কমিটি প্রকাশ করেছে। দীর্ঘদিন ধরে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করে কাজ করে আসছেন, তাদের বাদ দিয়ে গোপনে এ ধরনের কমিটি প্রকাশ করা কখনোই গ্রহণযোগ্য নয়। আমরা অবিলম্বে এই অবৈধ কমিটি বাতিল এবং জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।”
এদিকে স্থানীয় নেতাকর্মীরা বিষয়টি তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঝালকাঠি জেলা শ্রমিকদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের হস্তক্ষেপ কামনা করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network