1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নলছিটিতে প্রতিবন্ধী ইকবাল হত্যা : রাজ্জাকের স্বীকারোক্তি ও অস্ত্র উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

নলছিটিতে প্রতিবন্ধী ইকবাল হত্যা : রাজ্জাকের স্বীকারোক্তি ও অস্ত্র উদ্ধার

  • আপডেট সময় : শনিবার, ৯ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝালকাঠির নলছিটির নাচনমহলে আলোচিত প্রতিবন্ধী ইকবাল হত্যা মামলার প্রধান আসামি রাজ্জাক সিকদারের স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ মে) সকালে দুই দিনের রিমান্ড শেষে তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই বিশেষ অভিযান চালানো হয়।

 

নলছিটি থানার ওসি আরিফুল আলম ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুফলের নেতৃত্বে পুলিশ নাচনমহল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাজ্জাকের দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত লোহার রড, জিআই পাইপ ও লাঠি উদ্ধার করা হয়। অভিযান চলাকালে স্থানীয় বাসিন্দারা উপস্থিত হয়ে এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ জানান।

 

পুলিশ জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদে রাজ্জাক সিকদার হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কীভাবে প্রতিবন্ধী ইকবালের ওপর হামলা চালানো হয়েছিল, তার বিস্তারিত স্বীকারোক্তি দিয়েছে সে। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ঘটনাস্থলের পাশ থেকে আত্মগোপনে রাখা দেশীয় অস্ত্রগুলো জব্দ করা হয়েছে।

 

উল্লেখ্য, গত ১২ এপ্রিল নাচনমহল এলাকায় প্রতিবন্ধী ইকবালকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার পর থেকেই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তজনা বিরাজ করছিল। পুলিশ ঘটনার পর থেকেই তৎপর ছিল এবং দ্রুততম সময়ের মধ্যে প্রধান আসামি রাজ্জাক সিকদারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network