1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
বিদ্যুৎ বিভ্রাটের কারণ জানতে ৫ সদস্যের কমিটি গঠন অসময়ে হঠাৎ নদীভাঙন, এক মাসে বিলীন ১৫ বসতবাড়ি ন‌ভেম্ব‌রের ম‌ধ্যেই সব জেলা ক্রীড়া সংস্থার ক‌মি‌টি বরগুনায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভাণ্ডারিয়াকে মাদকমুক্ত ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তোলার আহ্বান জেলা প্রশাসকের লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি

ঝালকাঠিতে চা বিক্রেতার ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সরকারি কলেজ এলাকায় স্থানীয় চা বিক্রেতা ইমামুলের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (১০ মে ২০২৬) সকাল ১০টায় ঝালকাঠি কলেজ মোড়ে স্থানীয় জনসাধারণ ও ভুক্তভোগীর স্বজনদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ঝালকাঠি সরকারি কলেজের মহিলা হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহিন মোল্লা, তার ছোট ভাই তুহিন মোল্লা, নেশাগ্রস্ত সুলতান ও তার ছেলে জহির কলেজের তার চুরিসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় স্থানীয় চা বিক্রেতা ইমামুলের ওপর নৃশংস হামলা চালানো হয়।
বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে কলেজ এলাকায় নানা অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড চললেও প্রভাবশালীদের কারণে কেউ মুখ খুলতে সাহস পায় না। ইমামুল সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করায় তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছে বলে দাবি করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন মোঃ সাব্বির হাওলাদার, জেসমিন বেগম, মোঃ শাহিন হাওলাদার, মোঃ জসিম হাওলাদার ও সাবানা আক্তার প্রমুখ। বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তারা।
তবে এবিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network