1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বেতাগীতে আকন বাড়ি ব্রিজসহ ৪টি গার্ডার ব্রিজ নির্মাণে মন্ত্রীর কাছে ডিও লেটার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট ভোলায় ভুয়া দলিল দিয়ে কোটি টাকার জমি দখলের অভিযোগ পটুয়াখালীতে নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত পটুয়াখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস বরগুনায় প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক : সংস্কারের ১৫ দিনের মাথায় খানাখন্দে ভরপুর, অনিয়মের অভিযোগ মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

বেতাগীতে আকন বাড়ি ব্রিজসহ ৪টি গার্ডার ব্রিজ নির্মাণে মন্ত্রীর কাছে ডিও লেটার

  • আপডেট সময় : রবিবার, ১০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরগুনার বেতাগী সদর ইউনিয়নের অধিক গুরুত্বপূর্ণ আকন বাড়ি খেয়াঘাট ব্রিজসহ উপজেলার বিভিন্ন এলাকায় ৪টি গার্ডার ব্রিজ নির্মাণের দাবিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে ডিও লেটার প্রদান করা হয়েছে।

 

সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদের প্যাডে বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মণি স্বাক্ষরিত এ ডিও লেটারে বেতাগী, বামনা ও পাথরঘাটা উপজেলার জনগুরুত্বপূর্ণ ব্রিজসমূহ দ্রুত বাস্তবায়নের বিশেষ অনুরোধ জানানো হয়।

 

চিঠিতে উল্লেখ করা হয়, দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকা হওয়ায় প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন ও অবকাঠামোগত দুর্বলতার কারণে দীর্ঘদিন ধরে এ অঞ্চলের মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। বিশেষ করে অনেক গুরুত্বপূর্ণ সড়কে এখনো স্থায়ী ব্রিজ না থাকায় শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষকে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

 

এর মধ্যে বেতাগী সদর ইউনিয়নের আকন বাড়ি খেয়াঘাট এলাকার ভোগান্তি সবচেয়ে বেশি বলে স্থানীয়রা জানিয়েছেন। দীর্ঘদিন ধরে একটি স্থায়ী ব্রিজের অভাবে হাজারো মানুষকে নৌকায় পারাপার হতে হয়। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও কয়েকগুণ বেড়ে যায়। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি সমস্যার মুখে পড়েন।

 

স্থানীয় বাসিন্দারা জানান, আকন বাড়ি খেয়াঘাটে একটি গার্ডার ব্রিজ নির্মাণ হলে ওই এলাকার মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে স্থানীয় অর্থনীতি, কৃষি ও শিক্ষা খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

 

ডিও লেটারে সংশ্লিষ্ট ব্রিজগুলোকে ‘জনস্বার্থে অত্যন্ত জরুরি’ উল্লেখ করে দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

 

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছে, সরকারের সংশ্লিষ্ট দপ্তর দ্রুত পদক্ষেপ নিলে দীর্ঘদিনের অবহেলিত এ জনপদের মানুষের যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি ফিরবে এবং উপকূলীয় এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network